Home আলোচিত পর্নোগ্রাফি নিয়ে রিমান্ডে ‘মুখ খুলেছেন রাজ, জানালেন চাঞ্চল্যকর সব তথ্য

পর্নোগ্রাফি নিয়ে রিমান্ডে ‘মুখ খুলেছেন রাজ, জানালেন চাঞ্চল্যকর সব তথ্য

0
138

নজর২৪ ডেস্ক- প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর ফ্ল্যাটের একটি কক্ষে ‘রাজ মাল্টিমিডিয়া’র অফিস। সেই কক্ষটিকে মূলত পর্নো ভিডিও তৈরির কাজে ব্যবহার করতেন তিনি। বিভিন্ন উঠতি মডেলদের ব্যবহার করে বানাতেন এসব ভিডিও।

 

পরে সেগুলো বিক্রি করে রাজ হাতিয়ে নিয়েছেন কাঁড়ি কাঁড়ি টাকা। বনানী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন রাজ।

 

নিজ বাসা থেকে গত ৪ আগস্ট রাতে সহযোগী সবুজসহ রাজকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার অফিস কক্ষে পাওয়া যায় পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত বিশেষ বিছানা, সেক্স টয়সহ বিকৃত যৌনাচারের বিভিন্ন সামগ্রী। এসব সরঞ্জাম দেখে র‌্যাব তখন জানিয়েছিল, রাজ মাল্টিমিডিয়ার ওই অফিসে পর্নোগ্রাফি তৈরি করা হতো বলেই ধারণা। এর মাধ্যমে অবৈধভাবে টাকা আয় করতেন এ প্রযোজক।

 

এর পরই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের পাশাপাশি পর্নোগ্রাফি আইনেও একটি মামলা করা হয় বনানী থানায়। এ দুই মামলায় গত ১০ আগস্ট রাজের ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাদকদ্রব্য আইনের মামলার দুদিনের রিমান্ড শেষ হলে সহযোগীসহ তাকে পর্নোগ্রাফি আইনের মামলায় রিমান্ডে নেয় সিআইডি। তাদের জিজ্ঞাসাবাদে মিলছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য।

 

রাজকে গ্রেপ্তারের আগে ওইদিন বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় চিত্রনায়িকা পরীমনিকেও। কয়েকদফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে ঠাঁই হয়েছে ওই সময়ে গ্রেপ্তার আরও কয়েকজনেরও। বর্তমানে প্রযোজক রাজ ও তার সহযোগী সবুজ এবং ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান সিআইডির রিমান্ডে রয়েছেন।

 

তদন্ত সূত্র জানায়, পর্নোগ্রাফি চক্রের বিস্তারিত তথ্য উঠে আসছে রাজের বক্তব্যে। কিন্তু তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখছে সিআইডি। এ ছাড়া হেলেনা জাহাঙ্গীরও রিমান্ডে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির নাম দিয়েছেন। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে সিআইডির হেফাজতে চারজন রয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।’

 

উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট দিবাগত রাতে পরীমনির বাসার পাশাপাশি তার সহযোগী রাজের বনানীর বাসায়ও অভিযান চালায় র্যা ব। ওই অভিযানে রাজের দুই সহযোগীসহ তিন জনকে আটক করা হয়।

 

অভিযানকালে রাজের বাসা থেকে ৭টি গ্ল্যানলিভেট, ৪টি ফক্স গ্রোভ, ২টি গ্ল্যানফিডিচ, ১টি প্লাটিনাম লেভেল, ২ সেট সিসার সরঞ্জাম, ১ প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, ২ ধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, ১ রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত এলুমিনিয়াম ফয়েল, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বিভিন্ন সামগ্রী, ৯৭০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ১টি সাউন্ড বক্স এবং ১টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here