Home দেশের খবর ঢাকা নাগরপুরে জাতীয় শোক দিবসে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

নাগরপুরে জাতীয় শোক দিবসে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

0
113

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ১৫ আগস্টের কালো রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি নাগরপুর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার হাবিবের নেতৃত্বে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

রোববার (১৫ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়, এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা হিমেল মাহমুদ, মমিনুল ইসলাম সবুজ, পারভেজ জালাল, রাকিব হোসেন, এমদাদুল হক, খন্দকার তুহিন, সজিব হোসেন, বেলায়েত হোসেন, সোহেল রানা, নাসিম, রায়হান ও অন্যান্য সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here