Home আলোচিত বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা, স্বামী সাবেক ক্রিকেটার

বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা, স্বামী সাবেক ক্রিকেটার

0
275

নজর২৪ ডেস্ক- ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে৷ তিনি ছিলেন সালমানেরই বন্ধু।

 

মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার জননী সামিরা। সুখেই ছিলেন তারা, এমনটাই গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মোশতাক। সেই সুখ স্থায়ী হয়নি। ভেঙে গেছে তাদের সংসার।

 

নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা। জানা গেছে, সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

 

নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।’

 

খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাকও। আজ শনিবার (১৪ আগস্ট) রাতে তিনি বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here