শিক্ষামন্ত্রীর পদত্যাগ এখন সময়ের দাবি : মুফতী ফয়জুল করীম

নজর২৪ ডেস্ক- সব কিছু খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে সরকার। করোনার মধ্যেই সব ধরনের প্রতিষ্ঠান পুরোপুরি খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা না করা শিক্ষা মন্ত্রীর চরম ব্যর্থতা। তাই ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এখন সময়ের দাবি।

 

শনিবার (১৪ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এসব কথা বলেন।

 

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর চেষ্টা থাকবে একজন শিক্ষার্থীকে কিভাবে শিক্ষিত হতে পারে। ভালো রেজাল্ট করতে পারে। ভালো জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রীর সবচেয়ে বেশি আগ্রহ থাকা উচিত ছিল। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রীর চাহিদা হলো, ছাত্র-ছাত্রীরা কতটা মুর্খ থাকতে পারে! পড়ালেখা না করে কিভাবে পরীক্ষায় পাস করতে পারে! প্রতিষ্ঠানে কত অনুপস্থিত থাকতে পারে! এটাই হলো শিক্ষামন্ত্রীর চাহিদা। তাই আমি শিক্ষামন্ত্রীকে বলব, আপনি এই পদের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আপনি পদত্যাগ করুন।

 

ফয়জুল করীম বলেন, ভালো একজন সাহসী যোগ্যতাসম্পন্ন শিক্ষামন্ত্রী নিয়োগ দিন। যার মাঝে শিক্ষার চিন্তা আছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করার চিন্তা আছে। যারা ভবিষ্যতে দেশকে ধ্বংস করার চিন্তা করে না। বরং ভবিষ্যৎ উজ্জ্বল করার চিন্তা করে। এরকম একজনকে শিক্ষামন্ত্রী করে জলদি জলদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করে দেন।

 

তিনি বলেন, যেখানে সাস্থ্য বিধির তোয়াক্কা না করেই সব ধরনের শিল্প কারখানা, বাজার-ঘাট, গণপরিবহন চলছে। এমতবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা জাতির সাথে প্রতারণার সামিল। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষাকরা আজ অভাবের তাড়নায় ভিন্ন পেশায় দিকে ধাবিত হচ্ছে এবং মানবেতর জীবন জাপন করছে।

 

শিক্ষকদের সম্মান সমুন্নত রাখতে এবং শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে অতিসত্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানিয়েছেন মুফতী ফয়জুল করীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *