Home আলোচিত মুনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, জানালেন প্রযোজক রাজ

মুনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, জানালেন প্রযোজক রাজ

0
96

বিনোদন ডেস্ক- অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান শেষ হওয়ার পরপরই বনানী থেকে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

রাত ১০টা ২৫ মিনিটে নজরুল ইসলাম রাজকে বাসা থেকে বের করে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এসময় তার বাসা থেকে মাদক ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

এর আগে, রাত আটটার দিকে র‍্যাবের একটি দল রাজের বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি।

 

গণমাধ্যমের খবর, এই প্রযোজক আলোচনায় এসেছিলেন কয়েক মাস আগে রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর। তার সঙ্গে মুনিয়ার একাধিক অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

 

চলচ্চিত্র সংশ্লিষ্টরা তখন জানিয়েছিল, মুনিয়ার সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে শিডিউল ফাঁসানোর কারণে নাটকটি শেষ পর্যন্ত শেষ হয়নি।

 

এদিকে অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনায় নজরুল ইসলাম রাজ তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মুনিয়ার পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তিনি প্রায়ই তাদের বাসায় যেতেন।

 

সেখান থেকেই তাদের সম্পর্ক হয়। মুনিয়াকে তিনি মিডিয়ায় এনে কাজের সুযোগ করে দিতে চেয়েছিলেন। কিন্তু মুনিয়া হঠাৎই তার সঙ্গে যোগযোগ বন্ধ করে দেন। তখন রাজ দাবি করেন, তিনি চলচ্চিত্র অঙ্গনের অনেককে নায়িকা বানিয়েছেন। যেমন পরীমনিও তার সৃষ্টি।

 

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল বাড়িতে অভিযান শুরু করে এলিট ফোর্স র্যা ব। প্রায় চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি, আইসসহ পরীমনিকে আটক করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়ি চালক ও দারোয়ানকে আটক করা হয়। পরে পরীমনিকে সাদা রঙের একটি হাইস গাড়িতে করে র্যা ব সদরদপ্তরে নেওয়া হয়।

 

এরপরই নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান শুরু করে র্যা ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here