Home প্রধান খবর আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজব

আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজব

0
87

নজর২৪, ঢাকা- সাবেক অর্থমন্ত্রী ও সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজব ওঠেছে। বুধবার রাত ১১টার দিকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদটি প্রচার করতে থাকেন। এরপর থেকে দ্রুতগতিতে ভুয়া এ খবরটি ছড়াতে থাকে।

 

পরবর্তীতে প্রকৃত খবর জেনে কেউ কেউ পোস্ট ডিলিট দিলেও অনেকের পোস্ট ফেসবুকে দৃশ্যমান দেখা যায়। এ নিয়ে সাবেক অর্থমন্ত্রীর কাছের মানুষদের কাছে অপরাপর কল আসতে থাকে।

 

তবে আবুল মাল আব্দুল মুহিতের ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি জানিয়েছেন, সাবেক এ অর্থমন্ত্রী অনেকটাই ভালো আছেন। আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা দেখেছেন। খাওয়া শেষ করে এখন সিএমএইচ হাসপাতালে রেস্টে আছেন।

 

এদিকে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিন রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেইজ থেকে বড় ভাইয়ের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানান তিনি।

 

ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী লেখেন, মুহিত ভাই গতকালের (মঙ্গলবার) থেকে ভালো আছেন। তার অক্সিজেনের মাত্রা এখন ৯৬। তিনি ভালোভাবে রাতের খাবার খেয়েছেন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচও দেখেছেন। এখন তিনি ঘুমানোর চেষ্টা করছেন।

 

 

মোমেন ফেসবুকে আরও লেখেন, দয়া করে মিথ্যে সংবাদ এড়িয়ে চলুন।

 

৮৭ বছর বয়সী আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগের গত দুই আমলে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি সিলেট-১ আসনের সাংসদও ছিলেন। অর্থমন্ত্রী হিসেবে মুহিত সংসদে মোট ১২টি বাজেট উপস্থাপন করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here