Home প্রধান খবর র‍্যাবের অভিযানে এবার পরিচালক রাজ আটক

র‍্যাবের অভিযানে এবার পরিচালক রাজ আটক

0
104

নজর২৪ ডেস্ক- অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান শেষ হওয়ার পরপরই বনানী থেকে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‌্যাব। এর আগে বনানীতে তার বাসায় অভিযান চালানো হয়।

 

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম মণি নিউজবাংলাকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজের বাসায় অভিযান চলেছে।’

 

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন নিউজবাংলাকে জানান, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী মিশুকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই রাজকে আটক করেছে র‍্যাব।

 

ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি তিনি নিয়মিত অভিনয়ও করেন।

 

এর আগে বুধবার বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র‌্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here