Home প্রধান খবর পরীমনিকে নেয়া হচ্ছে র‌্যাব সদর দপ্তরে

পরীমনিকে নেয়া হচ্ছে র‌্যাব সদর দপ্তরে

0
81

নজর২৪, ঢাকা- রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক নায়িকা পরীমনিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদফতরে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে।

 

বুধবার (৪ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদরদফতরের দিকে নিয়ে যাওয়া হয়।

 

পরীমনিকে নিজেদের জিম্মায় নেয়ার তথ্য সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।

 

পরীমনির বাসায় বুধবার বিকেল পৌনে ৫টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। এর আগে ফেসবুকে লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, কে বা কারা তার বাসার দরজায় ধাক্কাধাক্কি করছে।

 

সে সময় র‌্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চলছে। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here