Home দেশের খবর বগুড়ায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বগুড়ায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

0
74

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নে বিষপান করে আতিকুর রহমান রকি (২২) নামের এক যুবক ১৭ জুলাই শনিবার ভোরে আত্মহত্যা করে। নিহত আতিকুর রহমান রকি একই ইউনিয়নের নাইশিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

 

জানা যায়, দুই মাস পূর্বে রকি প্রেম করে বিয়ে করে। এরপর থেকেই তাদের দুজনের মধ্যে মনমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে স্ত্রীর উপর অভিমান করে বাড়ীর পাশে গিয়ে ঘাস মারা বিষপান করে বাড়িতে আসলে রকির বমি হয়।

 

পরে পরিবারের লোকজন বিষের গন্ধ পেয়ে তাকে জিজ্ঞাসা করলে সে বিষ খাওয়ার কথা স্বীকার করে। স্বামী বিষপান করায় স্ত্রী আরিফা ঘরের ভিতর গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার করার চেষ্টা করে।

 

প্রতিবেশীরা বুঝতে পেরে তাদের উদ্ধার করে। এবং আত্মীয় স্বজনরা রকিকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রকির অবস্থার অবনতি হলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। সেখানে অবস্থা গুরুতর হলে ভোরে ঢাকায় নেওয়ার পথে রাস্তায়ই মারা যায় রকি।

 

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here