ছেলের ছবি প্রকাশ করে সবার দোয়া চাইলেন সাকিব

স্পোর্টস আপডেট ডেস্ক- জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট শিকার করে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

শুধু তাই নয়, মাশরাফির দুই রেকর্ডকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন।

 

সব মিলিয়ে ফর্মে ফিরেছেন সাকিব। এমন সব আনন্দঘন সংবাদের রেশ কাটার আগেই ভক্তদের আরো একটি উপহার দিলেন সাকিব। তৃতীয় সন্তান আইজাহের ছবি প্রথমবারের প্রকাশ করলেন তিনি।

 

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েজ ফেসবুক পেজে ছোট্ট আইজাহের ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে সাকিব লেখেন – আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।

 

একই ছবি পোস্ট করেছেন সাকিবপত্মী উম্মে আহমেদ শিশিরও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের শিশুপুত্র আইজাহকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ।’

 

এ বছরের শুরুতেই জানা যায় ফের বাবা হচ্ছেন সাকিব। এরপর গত মার্চে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দুই কন্যার পর আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তান নাম রাখা হয়েছে ‘আইজাহ আল হাসান’।

 

২০১৫ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। তারপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *