Home রাজধানী যানজটে আটকে ট্রাকের মধ্যেই ২৭ মণ ওজনের গরুর মৃত্যু

যানজটে আটকে ট্রাকের মধ্যেই ২৭ মণ ওজনের গরুর মৃত্যু

0
105

নজর২৪ ডেস্ক- ঢাকার সাভারে যানজটে আটকা পড়ে ও ‘প্রচণ্ড গরমে’ পাবনা থেকে আনা ২৭ মণের একটি গরু মারা গেছে। অসুস্থ আরও পাঁচটি গরু।

 

শুক্রবার বেলা ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গরুটি মারা যায়। এ সময় গরুটি দেখতে আশপাশের লোকজন ভিড় করেন।

 

গরুটির মালিক মুকুল হোসেন বলেন, ‘গতকাল ৬টা গরু নিয়া পাবনার সাথিয়া থাইকা ঢাকায় আসতেছিলাম। পথে টাঙ্গাইল থেকে অনেক যানজট শুরু হয়। ৫-৭ ঘণ্টার পথ ১৫ ঘণ্টা লাগছে বাইপাইল আসতে। পরে এখানে আইসা ২৭ মণের একটা গরু গরমে অসুস্থ হইয়া ট্রাকের মধ্যেই মারা যায়। অসুস্থ হইছে আরও পাঁচটা গরু।’

 

তিনি আরও বলেন, এলাকায় গরুটার দাম উঠছিল সাড়ে ৫ লাখ টাকা। আমি ভালো দামে বেচব বইলা ঢাকায় আনছি। কিন্তু গরুটা মারা যাওয়ায় আমার অনেক লস হইয়া গেল। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।’

 

ঈদে ঘরমুখী মানুষ ও পশুবাহী যানবাহনের চাপে শুক্রবার দেশের বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। ফেরিঘাটগুলোতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here