Home জাতীয় ‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই’

‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই’

0
180

নজর২৪, ঢাকা- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের ভূমিহীন জনগোষ্ঠীর জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়েও সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বচ্ছাচারিতা ও দলীয়করণে দেশের সচেতন মানুষ বিস্মিত হয়েছেন। এই দুর্নীতি প্রমাণ করে দেশের সর্বত্র এবং রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যখাতে দুর্নীতি, গরিবের জন্য বরাদ্দের চালে দুর্নীতি। এভাবে একটি দেশ চলতে পারে না।

 

তিনি বলেন, ইসলাম দুর্নীতির দমন নয়, মুলোৎপাটনে বিশ্বাসী। তাই দুর্নীতিমুক্ত দেশ, সমাজ গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

 

মঙ্গলবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

 

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রধানমন্ত্রীর উপহার দেশের ভূমিহীন জনগোষ্ঠীর জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের সাথে জড়িতসহ সকল দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। দুর্নীতি একটি প্রধান সমস্যা, সকল উন্নয়নের বাধা দুর্নীতি। সবখাতের দুর্নীতিবাজদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে।

 

তিনি আরও বলেন, গরীব মানুষের আশ্রয়ণ প্রকল্প নিয়ে যারা অনিয়ম-দুনীতি করেছে তারা মানুষ নামের অমানুষ। জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার দাবি করছি এবং ক্ষতিগ্রস্ত গরীব ও ভূমিহীনদের ঘর পুনঃনির্মাণ করে পুর্নবাসনের দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here