Home দেশের খবর ২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগের সভাপতি আটক

২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগের সভাপতি আটক

0
115

নজর২৪, সিরাজগঞ্জ- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২০০ গাঁজার গাছসহ আতিক জামান ডেভিড সরকার (৪১) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

 

রোববার (১২ জুলাই) রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ থেকে আটক করা হয়।

 

আটক মো. আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

 

সোমবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

 

তিনি জানান, দীর্ঘদিন ধরে ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ২০০ গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here