তীব্র শ্বাসকষ্ট নিয়েই মারা গেলেন জবি শিক্ষার্থী

নজর২৪, জবি: হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে রাহাত আরা মিমি (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ও ইনস্টিটিউটের (আইইআর) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১৩তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন।

 

রোববার (১১) বিকেলে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যুবরণ করেন। আজ সোমবার (১২ জুলাই) সকালে বগুড়ার গ্রামের বাড়িতে মিমির দাফন সম্পন্ন হয়েছে।

 

পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিমির গ্রামের বাড়ি বগুড়া জেলায় হলেও থাকতেন রাজধানীর মিরপুর এলাকায়। এক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। গতকাল বিকেলে তাঁর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর অক্সিজেন দেওয়ার জন্য তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে খিঁচুনি ও অতিরিক্ত রক্তবমি শুরু হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জানাজা শেষে তাঁর মৃতদেহ বগুড়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়।

 

এদিকে মিমির মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *