পদ্মা সেতু এলাকায় আরেক ভারতীয়কে আটক করলো সেনাবাহিনী

নজর২৪, ঢাকা- পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রূপসা রায় নামে আরও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, পদ্মা সেতু এলাকায় টহল দেয়ার সময় শনিবার রাত আড়াইটার দিকে রূপসা রায় নামে এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে শরীয়তপুরের জাজিরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে রূপসার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সন্দেহভাজন রূপসার বাড়ি ভারতের গুজরাট বিল্লা গ্রামে। বাবার নাম খোরা রায় এবং মায়ের নাম চিবু।

 

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ মিয়া জানান, পদ্মা সেতু এলাকায় ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে সেতু এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সেনাবাহিনীর টহল সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।

 

তিনি আরও জানান, বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার দুই ঘণ্টা পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে জাজিরা প্রান্তে এলপিজি গেট এলাকা থেকে বুধবার রাত আড়াইটার দিকে ভারতীয় নাগরিক বিজয় কুমার রায়কে আটক করে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *