শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: এস.এ পরিবহণের মাধ্যমে ইয়াবা পাচার করতে গিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের পিএমখালী এলাকার সাহাব উদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করে সদর মডেল থানা পুলিশ।
রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০ টার কক্সবাজার শহরের হলিডের মোড় এস.এ পরিবহণের অফিস কক্ষে অভিযান চালিয়ে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটক সাহাব উদ্দিন সদরের পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকার আবু তালেবের পুত্র।
রোববার বিকালে কক্সবাজার জেলা পুলিশ এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে জানানো হয়েছে- সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভারস্থ এস.এ পরিবহণ (হলিডে মোড়) এর অফিস কক্ষ থেকে ইয়াবাসহ সাহাব উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৬০০ (নয় হাজার ছয়শত) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইলসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি স্বীকার করেন তিনি দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
প্রসঙ্গগত, এর ১১ ঘন্টা আগে শনিবার (১৯জুন) রাত সাড়ে ১১টার দিকে একই জায়গায় থেকে ১ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ সামির নামে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ।
