দ্বিতীয় বিয়ের খবরে মাহিকে প্রথম স্বামীর অভিনন্দন

বিনোদন ডেস্ক- অভিনেত্রী মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাসখানেক হলো। বর্তমানে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে।

 

এদিকে গতকাল থেকে অনলাইনে মাহির দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। গত ১১ জুন রাতে বিয়ের কাতান শাড়ি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। তারপর থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে।

 

অনেকেই রাকিব সরকার নামের একজনের সঙ্গে মাহির সম্পর্ক, বিয়ের গুজব প্রচার করেন। জানা গেছে, গাজীপুরের রাজনীতিতে প্রভাবশালী পরিবারের সদস্য রাকিব সরকারের আরেক পরিচয় তিনি ব্যবসায়ী। বড় ভাই রাসেল সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক।

 

যদিও আনুষ্ঠানিকভাবে দু’জনের কেউই বিয়ের বিষয়টি স্বীকার করেননি। তবে রাকিব সরকারের একজন ঘনিষ্ট ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তাদের বিয়ের বিষয়টি গাজীপুরে এখন ওপেন সিক্রেট।

 

একইভাবে রাকিব সরকারের পরিবারের একজন সদস্য বিষয়টি নিয়ে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি পরিবারের জানা নেই বললেও পরিবারের ওই সদস্য এমন একটি খবরের কথা স্বীকার করেছেন।

 

জানতে চাইলে রোববার (২০ জুন) বিয়ের বিষয়টি নাকচ করে দেন মাহিয়া মাহি। তিনি বলেন, ‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি একেবারে ভুয়া। তবে সে (রাকিব সরকার) আমার অনেক অনেক ভালো বন্ধু।’

 

এদিকে, এদিন দুপুরে সাবেক স্বামী অপুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি দুঃখসূচক ইমোজি।

 

কিছুদিন আগেই সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের খবর জানান মাহিয়া মাহি। তার এক মাস যেতে না যেতেই না এবার ছড়াল মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন। আর এই গুঞ্জন পৌঁছে গেছে মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর কানেও ।

 

তিনি বলেন, ‘গতকাল থেকে প্রচুর মানুষ আমাকে ফোন দিচ্ছে। সবাই এই কথাটাই বলছে। আমার আসলে বিষয়টি জানারও দরকার নাই। তবে সত্যি সত্যি যদি মাহি বিয়ে করে থাকে আমার তরফ থেকে বড় করে একটা কনগ্র্যাচুলেশন জানিয়ে দেবেন। বলবেন, নব দম্পতিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *