Home কৃষি, অর্থ ও বাণিজ্য এক সপ্তাহের ব্যবধানে ফের কমলো পেঁয়াজের দাম

এক সপ্তাহের ব্যবধানে ফের কমলো পেঁয়াজের দাম

0
93

নজর২৪, দিনাজপুর- দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কমেছে ৫ থেকে ৭ টাকা। গত সপ্তাহে ভারতীয় যে পেঁয়াজগুলো বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৪ টাকায়। আজ সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

 

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, সামনে কোরবানী ঈদ, আমদানিকারকরা বেশি বেশি পেঁয়াজ ভারত থেকে আমদানি করছেন। যার জন্য খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

 

পেঁয়াজ কিনতে আসা মকবুলের সাথে কথা হয়। তিনি জানান, এক সপ্তাহের ব্যবধানে আবারও কমলো পেঁয়াজের দাম। সেই জন্য আজকে একটু বেশি কিনলাম। এমন দাম থাকলে আমাদের মতো গরীব মানুষদের বাজার করতে সুবিধা হয়।

 

হিলি আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, সামনে কোরবানি ঈদ। পেঁয়াজের প্রচুর চাহিদা থাকে। দেশের বাজারে যেন পেঁয়াজের সংকট এবং দাম বৃদ্ধি না পায় সেই লক্ষে বেশি বেশি পেঁয়াজ আমদানি করছেন বন্দরের ব্যবসায়ীরা।

 

হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের দুই কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩৮ ট্রাকে ১ হাজার ৪১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here