Home কৃষি, অর্থ ও বাণিজ্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

0
2

পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে এ দেশটি। শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে দেশটি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী এই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর করা হবে।

দেশটির অর্থ ও বাণিজ্য বিষয়ক অনলাইন পোর্টাল মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লিতে খুচরো পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ন৮২ থেকে ১০৫ টাকা।

রপ্তানি নিরুৎসাহিত করতে গত ২৮ অক্টোবরে এক দফা পদক্ষেপ নেয় ভারত সরকার। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দেয়া হয়। তারও আগে আগস্ট মাসে রপ্তানিতে আরোপ করা হয় অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক।

নিষেধাজ্ঞা দেয়ার পরও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানির একটি সুযোগ রেখেছে ভারত সরকার। ডিরেক্টরেট অব ফরেন ট্রেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

আবার আমদানি করতে ইচ্ছুক সংশ্লিষ্ট দেশও ভারত সরকারের কাছে আবেদন করে অনুমতি নিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here