নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল নাগরপুরের ভারড়া ইউনিয়নের মারমা গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদারের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সকাল ১০টায় নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।
এর আগে নিহতের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুব। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম.এ মতিন ছামী, এলাকার বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধার সন্তান এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মৃত্যুতে শোক সন্তষ্ট পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন।
উল্লেখ্য, রবিবার (১৩ জুন) ভোরে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বার্ধক্যজনিত কারণে বিভাগীয় শহর ময়মনসিংহে মৃত্যুবরণ করেন। মরহুম তিন ছেলে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
