লালমনিরহাটে মসজিদের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুরাতন মসজিদ ভাঙতে গিয়ে ছাদ থেকে পড়ে নয়ন চন্দ্র (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৩ জুন) সকালে ঐ উপজেলার সরকারি আদিতমারী কলেজে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু নয়ন চন্দ্র উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের স্টোরপাড়া এলাকার সতিশ চন্দ্রের ছেলে।

 

স্থানীয়রা জানান, সরকারি আদিতমারী কলেজে নতুন মসজিদ নির্মাণ করার জন্য নয়ন চন্দ্রসহ কয়েকজন শ্রমিক পুরাতন মসজিদটি ভাঙার কাজ করছিল। মসজিদ ঘরের টিন খুলতে ছাদে ওঠেন নয়ন। এ সময় পা পিছলে নীচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *