হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে পাওয়ার টিলার চালকের মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফ্যানে তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১২ জুন) বিকেল ৬ টার দিকে ঐ উপজেলার দইখাওয়া বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ আব্দুর রহমান (৫০) ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে। সে পেশায় জমি চাষ করা পাওয়ার টিলারের চালক ছিলেন।

 

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বসত ঘরের ভেতর বৈদ্যুতিক ফ্যানে তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নারায়ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এবিষয়ে আমাকে কেউ অবগত করেনি। আপনার মাধ্যমেই প্রথম শুনলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *