কিশোরের মোটরসাইকেল চাপায় বৃদ্ধার মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে রাস্তা পার হওয়ার সময় কিশোরের দ্রুত গতির মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধা নাম সখিনা খাতুন (৬৫)। তিনি উপজেলার রসুলপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

 

শনিবার (১২ জুন) দুপুরে রসুলপুর- আঠারবাড়ি আঞ্চলিক সড়কে রসুলপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানাযায়, সকালে বৃদ্ধা সখিনা খাতুন নিজ বাড়ি থেকে কাছেই তাঁর ছেলে আব্দুর রশিদের বাড়িতে যান। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার সময় সড়ক পার হতে গেলে দ্রুতগামী এক কিশোরের মোটরসাইকেলের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মোটরসাইকেল আরোহী কিশোরের নাম নাঈম (১৫) সে একই এলাকার আবু বক্করের ছেলে।

 

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) সজিব রহমান জানান, এ বিষয়ে কেউ পুলিশকে জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *