Home আলোচিত রেলমন্ত্রী বললেন- পাত্রী খুঁজছি, আমার সঙ্গী দরকার

রেলমন্ত্রী বললেন- পাত্রী খুঁজছি, আমার সঙ্গী দরকার

0
82

নজর২৪, ঢাকা- বিয়ে করছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর আবারও বিয়ে করতে যাচ্ছেন। এজন্য বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন।

 

বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় আলাপকালে রেলমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গী দরকার। বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন। আমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে পাত্রী খোঁজা হচ্ছে।’

 

রেলমন্ত্রীর পছন্দের তালিকায় একজন আইনজীবী রয়েছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তবে কেউ কনের নাম পরিচয় প্রকাশ করেননি। জানা গেছে, কনে রেলমন্ত্রীর আত্মীয় ও হাইকোর্টের আইনজীবী।

 

নূরুল ইসলামের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মারা যান। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে।

 

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হ/ – ত্যা মা- মলারও একজন আইনজীবী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং রেলমন্ত্রীর দায়িত্ব পান।

 

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। সে সময় ‘চিরকুমার’খ্যাত এই রাজনীতিকের বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here