Home দেশের খবর উল্লাপাড়ায় লক্ষাধিক টাকার সরকারি গাছ কর্তন নিরব প্রশাসন

উল্লাপাড়ায় লক্ষাধিক টাকার সরকারি গাছ কর্তন নিরব প্রশাসন

0
76

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে উল্লাপাড়া হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ভেংড়ি পাম্পের উত্তর পাশে,উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ বিলের মধ্যে দিয়ে সরকারি রাস্তা (হালটে) ৫০টি ইউক্যালিপ্টাস গাছের মধ্যে ৩০টি গাছ আজ (২জুন)সকাল থেকে অদ্যবধী কর্তন করেছে।

 

বাকী ২০টি গাছ কর্তনের প্রক্রিয়া রয়েছে স্থানীয়রা বলছেন প্রভাবশালী আওয়ামিলীগ নেতা খোরশেদ তালুকদার এর নির্দেশে কাঠুরিয়ারা গাছ গুলো কর্তন করছেন।

 

এ বিষয়ে সলংঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, সরকারি গাছ কর্তনের বিষয়ে কেউ অভিযোগ দাখিল করেনি,তবে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আমাকে নির্দেশ দিলে আইনগত ব্যবস্ত গ্রহণ করবো।

 

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here