মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামে।
গত বৃহস্পতিবার (২৭মে) রাতে এ ধর্ঘ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গায়রাবেতিল এলাকার জদুল হক জংগুর ছেলে অমিত হাসান (২০) বলে জানা গেছে।
পরিবার সূত্র জানায়, ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরী প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে ঘর থেকে কিশোরী বের হলে উড়না দিয়ে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি কাঠ বাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। কিন্তু অনেক্ষণ সময় পার হয়ে গেলেও কিশোরী ঘরে না ফেরায় তার মা-বাবা তাকে টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে লাইটের আলো দেখে ওই কিশোরীকে রেখে অমিত পালিয়ে যায়। পরে বাগান থেকে কাঁদতে কাঁদতে কিশোরী বাড়ির রাস্তায় আসলে তার মার-বাবা জিজ্ঞাস করলে সে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন। ঘটনা শুনে পরদিন ওই মেয়ের মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক দীপু সরকার জানান, কিশোরীর মা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
