শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি- প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে মোংলায় আট দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন ৩০ মে রবিবার অতিবাহিত হয়েছে।
বিধিনিষেধ বাস্তবায়ন পৌর শহর প্রবেশপথ সবকটি সড়ক বসানো হয়েছে চেকপাস্ট। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছেনা। সারাদিন ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষনিক অভিযান চালিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, মোংলা উপজেলায় হঠাৎ করে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় প্রাথমিকভাবে আট দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করছি, উপজেলাটি বন্দর কেন্দ্রিক হওয়ায় বিভিন্ন জাহাজ এখানে আসে এবং সেসব জাহাজের নাবিকরা শহরে ঢুকে বাজারঘাট করাসহ ঘুরে বেড়ায়। এজন্য করোনা সংক্রমণ বাড়তে পারে বলে জানান তিনি।
কঠোর বিধি নিষধের প্রথম দিন আইন অমান্যকারীদের মোবাইল কোর্ট বসিয়ে বেশ কয়েকজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে বলেও উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার জানান।
এদিকে করোনায় আক্রান্ত হয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মত্যু হয়েছে। সে শহরের মুসলিম পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
করোনায় মারা যাওয়া নুর উদ্দিনর স্ত্রী মোংলা সরকারি কলেজের প্রভাষক মমতাজ খানমও করানায় আক্রান্ত হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত সপ্তাহ শহরের ভাসানী সড়কের বাসিন্দা কাজী সত্তার ফোরম্যান (৯০) নামের এক বৃদ্ধেরও করোনায় মৃত্যু হয়।
