অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাস চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা শামীম (২৪)। এ ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী মীমকে (২০) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালক ও হেলপারের বাড়ী বি-বাড়ীয়া জেলার আখাউড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৬০২৭) বিকল হয়ে রাস্তার পাশেই দাড়িয়ে ছিল। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-০৫৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই তিন জন নিহত হয়। নিহত শামীম ও আহত মীম সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোজাফ্ধসঢ়;ফর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
