Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টাঙ্গাইলে সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

0
83

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাব-ঠিকাদারসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।

 

বুধবার (১৯ মে) সকাল ৯ টায় সদর উপজেলার আশেকপুর বাইপাসের ইন্দুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন নিশ্চিত করেছেন।

 

নিহত ব্যক্তি হলেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজার হোসেন (৩৮) ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

আহতরা হচ্ছেন, ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যক্রান্তির ছেলে লক্ষন (৩৫), জীবন (৩৫), মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস (৩২) ও কুড়িগ্রামের চিলমারী এলাকার ওয়াহেদ (৪৫)।

 

পুলিশ জানান, মহাসড়কের পাশ থেকে সিএনজি যোগে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় পৌছলে এক মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে আরেক সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে আহত অবস্থায় চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here