রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

মোঃ ইউনুুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: প্রথম আলোর জোষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা ও নিযার্তন করে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

বুধবার (১৯ মে) বিকালে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে প্রেস ক্লাব লালমনিরহাট, মফস্বল সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক সোসাইটিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

 

এর আগে সকাল ১১ টায় হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান ও পেশাগত দ্বায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ,কে,এম মইনুল হক, প্রেস ক্লাব লালমনিরহাটের সাধারন সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, লালমনিরহাট প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাজেদ মাসুদ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক লিটন পারভেজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সাংবাদিক ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *