খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই: হানিফ

নজর২৪, কুষ্টিয়া- বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

 

তিনি বলেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসাসেবা দিবেন কিনা এসব বিষয় ভাবার আছে। এছাড়া সবচেয়ে গুরুতপূর্র্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।

 

শনিবার (৮ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন।

 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার সু চিকিৎসার পরিবর্তে তাকে কিভাবে মুক্ত করতে হবে, কিভাবে ওমক করতে হবে, মানে নানান ভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবী উত্থ্যাপন করেন, যেটা খালেদা জিয়ার চিকিৎসার সাথে সম্পৃক্তই না। আমার মনে হয় খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে যারা নিয়েজিত আছেন তারাই সঠিকভাবে পরামর্শ দিতে পারবেন তার কখন কি প্রয়োজন।

 

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মস্তানজিদসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল চিকিৎসক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *