Home ফিচার সিলিন্ডার বেঁধে মাকে হাসপাতালে নেয়া সেই ছেলে করোনায় আক্রান্ত

সিলিন্ডার বেঁধে মাকে হাসপাতালে নেয়া সেই ছেলে করোনায় আক্রান্ত

0
73

নজর২৪ ডেস্ক- ঝালকাঠি নলছিটি উপজেলায় মায়ের শ্বাসকষ্ট হতে থাকায় অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ছেলে এবার করোনায় আক্রান্ত হয়েছেন।

 

জিয়াউল হাসান টিটু মুঠোফোনে জানান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (২৪ এপ্রিল) তিনি অ্যান্টিজেন্ট টেস্ট দিয়ে পজিটিভ পেয়েছেন। তবে তা শেষপর্যায়ে আছে এবং তা গুরুতর কিছু নয়।

 

জানা যায়, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদার একটি ছোট আয়োজন করে জিয়াউল হাসানকে আজ সম্মান জানাতে চেয়েছিলেন। কিন্তু করোনা পজিটিভ হওয়ার কথা টিটু নিজেই ইউএনওকে জানানোর পরে তিনি তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। তিনি সুস্থ হলেই সংবর্ধনার আয়োজনটি করা হবে।

 

করোনায় আক্রান্ত জিয়াউল হাসান টিটু জেলার নলছিটি পৌরসভার বাসিন্দা। তিনি ঝালকাঠি জেলা সদরের বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত রয়েছেন।

 

গত ১৭ এপ্রিল বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে হোম আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত স্কুলশিক্ষিকা রেহানা পারভীনের (৫০) অক্সিজেন সেচুরেশন ৭০ এর নিচে নেমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মাকে বাঁচানোর জন্য অক্সিজেন সিলিন্ডার শরীরে বেঁধে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ছেলে জিয়াউল হাসান।

 

মায়ের জীবন বাঁচাতে মোটরসাইকেলযোগে হাসপাতালে যাওয়ার দৃশ্যটি সেদিন ফেসবুকে ভাইরাল হয়। এর পরে বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি থেকে সুস্থ হয়ে ২৩ এপ্রিল মায়ের অক্সিজেন সেচুরেশন ৯৬ নিয়ে বাড়ি ফিরেছেন ছেলে জিয়াউল হাসান টিটু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here