নজর২৪ ডেস্ক- রাজধানীর আগারগাঁও থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
মাহবুব আলম বলেন, রাজধানীর আগারগাঁও থেকে ডিবির তেজগাঁওয়ের একটি টিম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, আবুদল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব।





