প্রধানমন্ত্রীর নির্দেশে ধান কেটে দিতে সারাদেশে মাঠে নামল কৃষক লীগ

নজর২৪, কিশোরগঞ্জ- কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলা সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওরে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার জমির ধান কেটে দিয়ে সারাদেশে ‘ধান কাটা’ উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ কৃষক লীগ।

 

বুধবার (২১ এপ্রিল) ধান কাটা উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা।

 

কৃষিবিদ সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছরে বাংলাদেশ কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। বৈশ্বিক মহামারি করোনার কারণে কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও বাংলাদেশ কৃষক লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিবে।

 

এ সময় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের ধান কেটে গোলায় তুলে দিয়ে পাশে দাঁড়াতে আহ্বান জানান কৃষক লীগের নেতৃবৃন্দ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন এবং কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ প্রমুখ।

 

এসময় নেতৃবৃন্দ অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলের সৃষ্ট আগাম বন্যার হাত থেকে রক্ষার স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে হাওড় অঞ্চলের ধান কাটাসহ সারা দেশের কৃষক লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে এই বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সাধারণ কৃষকদের যেখানেই ধান কাটার শ্রমিকের সংকট পড়বে সেখনেই ধান কেটে ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দিয়ে পাশে দাঁড়াতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *