ঝিনাইদহে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত গোপাল উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামের বাসিন্দা।

 

বুধবার সকালে দিন মজুর নিয়ে নিজের ক্ষেতে কাজ করতে যান। দিন মজুরদের কাজ দেখিয়ে দিয়ে পাশের আরেকটি ক্ষেত দেখতে যান। সেখানে থাকা গরুর মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত লাগে।

 

এসময় চাকের মৌমাছি এসে তাকে কামড়াতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *