শ্রীমঙ্গলে নকল পন্য তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক-২

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি নকল পন্যসামগ্রীর কারখানায় অভিযান পরিচালনা করে বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল পণ্য ও পণ্য তৈরির ক্যামিকেল উদ্ধার এবং সন্দেহ মূলক একজনসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

 

সরেজমিনে দেখা যায়, বাজারে বহুল প্রচলিত দেশি বিদেশী পণ্যের আদলে নকল পণ্য তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে এইসব নকল পণ্য তৈরী করে বাজারজাত করছে এই চক্রটি।

 

এর মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের,আতর, সেন্ট, আগরবাতি, সরিষা তেল,শ্যাম্পু গোলাপজল,ক্রীম, প্যারাসুট নারিকেল তৈল নানা প্রসাধনী সামগ্রী।

 

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন,আমরা গোপন সংবাদের সুত্রে তাদের এই নকল কারখানার সন্ধান পেয়ে দ্রুত হানা দেই, উদ্ধার করা সকল মালামালের তালিকা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *