হেফাজতের সহকারী মহাসচিব খুরশিদ আলম কাসেমী গ্রেফতার

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

 

বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ওয়ারী গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমীকে বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের ১৩ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অনেক নেতার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে, অনেককে পুরাতন এবং সম্প্রতি করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *