Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদন্ড

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদন্ড

0
68

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পুংলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক জনকে নগদ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার রাতে (১২ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এবং কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

এ সময় র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. কবির হোসেনকে (৪৮) নগদ এক লাখ টাকা জরিমান করা হয় এবং মো. শুভ (২০), মো. উজ্জল মিয়া (২৭), মো. সাগর মিয়া (২১), কামরুল (২৪), নূর হোসেন (৩৮), রাসেল (২৬), মো. শরিফ হোসেন (২৫), আবু সাঈদ (২৬), মো. খাদেমুল ইসলাম (২৮), মো. আফসার আলী (২৮) ও আ. হান্নানকে (২২) তিন দিনের বিনাশ্রাম কারাদন্ড দেওয়া হয়। এ ছাড়াও তিনটি ট্রাক এবং একটি ভেকু জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here