ফের ‘গরম’ হেফাজত, দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বাবুনগরীর

নজর২৪ ডেস্ক- কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদীসহ নাশকতার মামলায় হেফাজতের গ্রেপ্তার নেতাদেরকে সুস্থ শরীরে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। নইলে দেশবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আমির জুনাইদ বাবুনগরী। অবশ্য এই আন্দোলন শান্তিপূর্ণ হবে বলেও জানিয়েছেন তিনি।

 

সোমবার (১২ এপ্রিল) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে কওমি মাদ্রাসাকেন্দ্রীক সংগঠনটির প্রধান নেতা এ হুঁশিয়ারি দেন।

 

তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় সংগঠন। তবে নেতা-কর্মীদের উপর এভাবে জুলুম চলতে থাকলে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকব না। দেশবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

 

আরও পড়ুন- হঠাৎ ‘গরম’ থেকে ‘নরম’ হেফাজত

 

গত মার্চের শেষে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নানা মামলায় গত এক সপ্তাহে ৮০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গত রাতে চট্টগ্রাম থেকে তুলে আনার অভিযোগ করে হেফাজত। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কিছু না জানালেও পরে তাকে ২০১৩ সালে শাপলা চত্বরে তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

 

বিবৃতিতে ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক হওয়া হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদির মুক্তিও দাবি করা হয়।

 

হেফাজতের আমির বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হেফাজত নেতা-কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। হেফাজতে ইসলাম দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চায় না। হেফাজতে ইসলাম শান্তি চায়।

 

তিনি বলেন, ‘মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। রোববার রাত থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দেশের একজন বড় আলেম ও সচেতন নাগরিক হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্ব ছিল।

 

আরও পড়ুন- হঠাৎ ‘গরম’ থেকে ‘নরম’ হেফাজত

 

অনতিবিলম্বে আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এবং দক্ষ আলেম ও খানকার পীর মুফতি ইলিয়াস হামিদিসহ আটক হওয়া হেফাজতের সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও হামলা-মামলা বরদাশত করা হবে না।’

 

বাবুনগরী আরও বলেন, কিছুদিন আগে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হেফাজতের নেতা-কর্মীদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে। এরপরও দেশের বিভিন্ন জায়গায় একের পর মিথ্যা মামলা করা হচ্ছে হেফাজত নেতা-কর্মীদের নামে।

 

আরও পড়ুন- হঠাৎ ‘গরম’ থেকে ‘নরম’ হেফাজত

 

‘এত জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সরলতাকে দুর্বলতা মনে করলে এর চরম মাশুল দিতে হবে।

 

তিনি বলেন, হেফাজতে ইসলাম দেশে শান্তি শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

 

আরও পড়ুন-

হেফাজত নেতা মাওলানা আজিজুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ

 

নজর২৪, ঢাকা- ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের একটি নাশকতা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মুঞ্জুর করেন।

 

আরও পড়ুন- হঠাৎ ‘গরম’ থেকে ‘নরম’ হেফাজত

 

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের (উপকমিশনার) জাফর হোসেন এ বিষয়ে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আজিজুল হক ইসলামবাদীকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

 

এর আগে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন গণমাধ্যমকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *