নান্দাইলে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক আজহারুল ইসলাম(৩০) নিহত হয়েছে।

 

রবিবার (১১ এপ্রিল) সকালে পৌরসভার চন্ডিপাশা দশালিয়া মোড় নামাক স্থানে ময়মনসিংহ- কিশোরগঞ্জ হাইওয়ে রোডে এ ঘটনা ঘটে। নিহত চলক কিশোরগঞ্জ সদরের একরামপুর এলাকার আবুল কালামের ছেলে।

 

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জগামী বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছের সাথে সংঘর্ষ হয়। চালক নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

 

হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *