নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তাদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন রবিবার (১১ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। বীর মুক্তিযোদ্ধা জানাযা নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুব। এ সময় বীর মুক্তিযোদ্ধারা এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
