সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ ৩ জনের মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  নিহত দুই মোটরসাইকেল আরোহীর বাড়ি রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে।

 

জানা যায়, সিরাজগঞ্জ সদররের চন্ডীদাসগাতীতে নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ির সামনেই ট্রাক চাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন (৭০)।

 

শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন চন্ডীদাসগাতী গ্রামের মৃত তমছের আলীর বড় ছেলে। তিনি অবসরে যাবার আগে বহুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

 

ঘটনাস্থলে নিহতের ছোটভাই মো. মতিয়ার রহমান আকন্দ বলেন, আনোয়ার ভাই নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দ্যেশ্যে বের হলে বাড়ির সামনে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। শুধু তাইনয় চাপা দেয়ার পরে চাকার সঙ্গে দেহ অন্তত ২০হাত ছেচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) অপু ঘোষ বলেন, মৃতদেহের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

 

অপরদিকে সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় ঢাকামুখী অজ্ঞাত গাড়ী নিহতরা হলেন- জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগ (৩৫) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিক হোসেন (৩০)।

 

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী।

 

তিনি জনান, নিহত সোহাগ আকন্দ ও আতিক মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাবার পথে রায়গঞ্জ উপজেলাধীন চান্দাইকোনা বাজার এলাকায় ঢাকা মুখি অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

 

অপর আরোহী আতিককে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান আতিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *