অন্যত্র বিয়ে করায় প্রেমিকের পুরু’ষাঙ্গ ক’র্তন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সদ্য বিবাহিত স্ত্রী রেখে প্রেমিকার সাথে অবৈধ মেলামেশা করতে গেলে জিহান মিয়া নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রেমিকা।

 

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর ষাটকাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছু দিন আগে জিহান বিয়ে করেছে। তার খালাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল। তার খালাতো বোন ঢাকাতে থাকতো। কিছুদিন আগে বেড়াতে বাড়ি এসেছে।

 

ফোনের মাধ্যমে দুজন কথাবার্তা বলে আজ দেখা করতে আসলে ছেলেটির খালাতো বোন তার পুরুষাঙ্গ কেটে ফেলে।

 

আহত জিহানের পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে ছেলেটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *