Home আলোচিত মামুনু‌ল হকের প‌ক্ষে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

মামুনু‌ল হকের প‌ক্ষে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

0
143

নজর২৪, সুনামগঞ্জ- হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের প‌ক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বহিষ্কার করা হয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গ নেতা মো. ফ‌য়েজ উদ্দিনকে। সংগঠনের ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলা‌পে জ‌ড়িত’ থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হ‌য়।

 

সোমবার (৫ এপ্রিল) রা‌তে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

 

জানা গেছে, মো. ফ‌য়েজ উদ্দিন জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বা‌ড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপ‌জেলায়।

 

ছাত্রলীগ সূ‌ত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা ফ‌য়েজ উদ্দিন ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হ‌কের প‌ক্ষে স্ট্যাটাস দেন। মামুনুল হ‌কের ফেসবুক লাইভও শেয়ার ক‌রেন। তার এসব কর্মকাণ্ডে সমালোচনা শুরু হলে বিষয়টি আম‌লে নেয় কেন্দ্র। প‌রে জরু‌রি সিদ্বান্ত নি‌য়ে তা‌কে বহিষ্কার করা হয়।

 

এ ব্যাপারে ফ‌য়েজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আমাকে জেলা কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়েছে এতে আমার কোনো সমস্যা নেই। আমি ছাত্রলীগ করি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলি। আমি ওইদিন কারো পক্ষে নিয়ে স্ট্যাটাস দেইনি। ’

 

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, এখানে কোনো মৌলবাদের জায়গা নেই। অসম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করবে তারাই ছাত্রলীগ করবে।’

 

তিনি আরও বলেন, ‘শৃঙ্খলা প‌রিপন্থী কার্যকলা‌পে জ‌ড়িত থাকায় কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ফ‌য়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে, তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। দলের এমন দায়িত্বশীল পদে থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেয়া এবং ছাত্রলীগের কর্মীদের অসম্মান করার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নেয় কেন্দ্র।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here