Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে মানা হচ্ছে না লকডাউন

টাঙ্গাইলে মানা হচ্ছে না লকডাউন

0
156

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন মানছে না সাধারণ মানুষ। এক সপ্তাহের লকডাউনের আজ ২য় দিন মঙ্গলবার সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে জেলাব্যাপী সব ধরণের যানবাহন চলছে, দোকানপাটও রয়েছে খোলা। ঠিকমতো স্বাস্থবিধিও মানা হচ্ছে না।

 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সাত দিনের লকডাউন কার্যকর হয়েছে সোমবার ভোর ৬টা থেকে। কিন্তু দিনের শুরু থেকে আজও জেলার কোনো এলাকাতেই তা মানতে দেখা যায়নি।

 

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কের পাশের বিপণি বিতানগুলো বন্ধ থাকলেও অলিগলিতে থাকা দোকানপাট প্রায় সবই খোলা। সড়কে বাস চলতে দেখা না গেলেও স্বাভাবিকভাবেই চলছে রিকশা, সিএনজি অটোরিকশাসহ ব্যক্তিগত যানবাহন। সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি কোথাও এমনকি স্বাস্থ্যবিধির তোয়াক্কা করতেও দেখা যায়নি বেশির ভাগ মানুষকে। রাস্তায় চলাচল করতে দেখা গেছে অগণিত মানুষকে।

 

এদিকে সকালে টাঙ্গাইল জেলা প্রসাশক এবং পুলিশ সুপার শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। সতর্ক করেছেন সাধারণ মানুষদের। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দিয়েছেন ।

 

এ বিষয়ে জেলা প্রসাশক আতাউল গণি বলেন, সচেতনতার জন্য যতটুকু প্রয়োজন সবজায়গায় আমরা মাইকিং করেছি। আমাদের মোবাইল টিম মাঠে আছে। তারা জনগণকে সচেতন করছে। আমরা আরও কঠোর অবস্থানে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here