শাহজাদপুরে ৮ মাদক ব্যবসায়ী সহ ২৩ জন আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিন্ন ভিন্ন অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত ২৩ জনকে রবিবার (৪ এপ্রিল) শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

শাহজাদপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে গত ২ দিনে অভিযান চালিয়ে এ ২৩ আসামীকে গ্রেফতার করে। শনিবার (৩ এপ্রিল) উপজেলার ফেচুয়ামারা গ্রামে অভিযান চালিয়ে আফসার সরকারের ছেলে ওয়ারেন্টভুক্ত ও ধর্ষন মামলার আসামী সবুজ (১৮) কে ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত অপর ৮ মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

এছাড়া, শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রামের মনি গ্রুপ ও পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের চান্নু মেম্বার গ্রুপের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসস্ত্রসহ ১৫১ ধারায় উভয় গ্রুপের ১২ জন ও অপর ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, গত ২ দিনের গ্রেফতারকৃত ২৩ জন আসামিকে শাহাজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *