Home জাতীয় মাহমুদুর রহমান মান্না করোনায় আক্রান্ত

মাহমুদুর রহমান মান্না করোনায় আক্রান্ত

0
60

নজর২৪, ঢাকা- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে তার করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

 

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মান্নার গত দু’দিন ধরে জর ও কাশি ছিল। পরে করোনা টেস্ট করা হয়। বৃহস্পতিবার দুপুরে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মান্না এখনও বাসায় আছেন। শারীরিকভাবে ভালো আছেন। তবে সন্ধ্যার মধ্যে যেকোনো হাসপাতালে তাকে ভর্তি করানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here