টাঙ্গাইলে সিঁধ কেটে মায়ের পাশ থেকে দুই মাসের বাচ্চা চুরি

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে বাচ্চা চুরি করে নিয়ে গিছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার শোলা প্রতিমা গ্রামে ঘটনাটি ঘটে। বাচ্চাটির বয়স ২ মাস। সে ওই গ্রামের আছর উদ্দিনের দুই ছেলে এক মেয়ের মধ্যে ৩য় (পুত্র) সন্তান।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শোলা প্রতিমা গ্রামের আছর উদ্দিন পেশায় এক জন ট্রাক চালক। সে জন্য তিনি প্রায়ই দীর্ঘ দিন বাড়ির বাহিরে থাকেন। প্রতিদিনের মতো তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ জেগে দেখেন তার পাশে থাকা ২ মাসের পুত্র জুনায়েদ ঘরে নেই। এ সময় খোঁজাখুঁজি করতে গেলে তিনি দেখেন ঘরের এক কোণে সিঁধ কাটা রয়েছে। এ সময় তিনি ডাক চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে আসে।

 

এ ব্যাপারে প্রতিবেশি ফিরোজা বেগম বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখি শিশুটির মা কল্পনা বেগম কান্নাকাটি করছেন। এ সময় মেঝেতে একটি দা পরে রয়েছে এবং ঘরের এক কোণে সিঁধ কাটা রয়েছে।

 

এ বিষয়ে সখীপুর থানার (ওসি) সাইদুল হক ভ’ইয়া বলেন, ঘটনাটি জানার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *