Home দেশের খবর নান্দাইলে ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

নান্দাইলে ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

0
129

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র উদ্দ্যোগে ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২৯ মার্চ) নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

 

বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মলয় কান্তি মোদক, ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া ম্যানেজার সুমন রুরাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ সময় চন্ডিপাশা ইউনিয়নের ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৩টি করে ছাগল বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে বাকীগুলো বিতরণ করা হবে বলে জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নিলু বেগম, চাইল্ড প্রটেক্ট অফিসার উজ্জল পেটট্রিক কোরাইরা, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী সদস্যগণ ও মিডিয়া কর্মীবৃন্দ।

 

ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জুলিয়ানা হীরা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here