স্ত্রী চলে গেলেন বিকেলে, রাত শেষে মিলল যুবকের ঝুলন্ত লাশ

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আব্দুল বারিক নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ মার্চ সোমবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

আব্দুল বারিক উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল দক্ষিণ বাগিনাপাড়া গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

 

স্থানীয়রা জানান, রোববার বিকেলে আব্দুল বারিকের স্ত্রীর সঙ্গে দুই পরিবারের আলোচনায় ছাড়াছাড়ি (ডিভোর্স) হয়। পরে তার স্ত্রী বিকেলেই বাবার বাড়ি চলে যান। রাতে আব্দুল বারিক তার নিজ ঘরে ঘুমাতে যান। সকালে অনেক ডাকাডাকি করেও আব্দুল বারিকের কোনো সাড়া-শব্দ পাচ্ছিল না স্বজনরা। পরে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা। স্ত্রী চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করতে পারে এমন ধারণা করছে আত্মীয় স্বজনরা।

 

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আব্দুল বারিকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্যে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *